বিবর্তনের চোখে ভালোবাসা: প্রকৃতির সবচেয়ে সুন্দর ও ভয়ংকর ট্র্যাপ
আজ ভালোবাসা দিবস। চারদিকে লাল গোলাপের ছড়াছড়ি। তথাকথিত এই পৃথিবীতে আজ ভালোবাসার এক কৃত্রিম বিপ্লব হবে। কিন্তু আমরা যাকে 'ভালোবাসা' বলি, তা আজকের কোনো আবিষ্কার নয়। এটি আনুমানিক ৬৬ মিলিয়ন বছর পুরোনো একটি ট্রাইভ।
ভালোবাসা: বিবর্তনের সবচেয়ে শক্তিশালী ড্রাগ
আমরা যাকে প্রেম
বা রোমান্স ভাবি, বিবর্তনের দৃষ্টিকোণ থেকে তা হলো জিন ট্রান্সমিট এবং প্রিজার্ভ
করার একটি নিখুঁত প্রক্রিয়া। জীবন যেন একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যা
একবার সংক্রমিত হলে মৃত্যু প্রায় নিশ্চিত। আর এই মরণঘাতী ভাইরাসের সংক্রমণ বজায়
রাখতে প্রকৃতির সবচেয়ে বড় অস্ত্র হলো ভালোবাসা।
প্রকৃতির চোখে আমরা একেকটি যন্ত্র। করোনাভাইরাস যেমন নতুন নতুন হোস্টকে সংক্রমণ করে নিজের সংখ্যা বৃদ্ধি করতে চায়, আমাদের জিনও নতুন শরীর দখল করে নিজের জেনারেশন বৃদ্ধি করতে চায়। এই জেনেটিক ইনফরমেশন ধরে রাখার জন্য প্রকৃতি আপনার মস্তিষ্কের যুক্তির কর্টেক্সকে সাময়িকভাবে শাটডাউন করে দেয়। এমআরআই স্ক্যানে দেখা গেছে, প্রেমে পড়লে মানুষের মস্তিষ্কের সেই অংশগুলো সক্রিয় হয় যা কোকেইন আসক্তদের মধ্যে দেখা যায়। ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিনের মিশ্রণ আমাদের সাময়িকভাবে অন্ধ করে দেয়।
সিস্টেম ১ বনাম সিস্টেম ২: কেন আমরা ভুল
মানুষের প্রেমে পড়ি?
মানুষের
মস্তিষ্কে মূলত দুটি সিস্টেম কাজ করে:
অটোমেটিক মোড
(সিস্টেম ১): এটি অত্যন্ত
ফাস্ট মোশনে কাজ করে। প্রথম দেখাতেই কারো চোখের এক্সপ্রেশন, ফেরোমন ও দেহের ভাষা
দেখে লিম্বিক সিস্টেম সক্রিয় হয়। এটি সম্পূর্ণ কেমিক্যাল চালিত এবং আপনাকে
আকর্ষণ ও ফ্যান্টাসি দিয়ে সম্পর্কের শুরুর দিকে ঠেলে দেয়।
নন-অটোমেটিক মোড
(সিস্টেম ২): এটি
প্রিফ্রন্টাল কর্টেক্স চালিত, যেখানে আপনার আসল বুদ্ধিমত্তা থাকে। সম্পর্ক গভীর হলে
যখন কেমিক্যাল উদ্দীপনা হ্রাস পায়, তখন এই সিস্টেম জেগে ওঠে। সে প্রশ্ন করতে শুরু
করে, "এই মানুষটি কি সত্যিই আমার সাথে ম্যাচ করে?"
সমস্যা হলো, সিস্টেম ১ কেবল বায়োলজিক্যাল ফিটনেস দেখে প্রেমে পড়ে যায়। আর সিস্টেম ২ আমাদের সম্পর্কের আসল মূল্য বোঝায়। যখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল মানুষের সাথে ইমোশনালি কানেক্টেড, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মস্তিষ্কের এই স্পিড ডিফারেন্সই আমাদের সাইকোলজিক্যাল ট্র্যাপে আটকে ফেলে।
ব্রেকআপ কেন মৃত্যুর মতো মনে হয়?
ব্রেকআপ হলে
আপনি পাগল হন না, আপনার 'অ্যামিগডালা' নিয়ন্ত্রণ হারায়। অ্যামিগডালা মস্তিষ্কের
এমন একটি অঙ্গ যা ৫০০ মিলিয়ন বছর পুরোনো।
মিলিয়ন
মিলিয়ন বছর পূর্বে আফ্রিকার সাভানায় একাকিত্বের আরেক নাম ছিল মৃত্যু। একা শিকার
করা সম্ভব ছিল না এবং হিংস্র প্রাণীর আক্রমণে মৃত্যু ছিল অবধারিত।
সেই পুরোনো বায়োলজিক্যাল কোড এখনো আপনার নিউরনে রয়ে গেছে। ব্রেকআপের পর মস্তিষ্ক একে কেবল সম্পর্কচ্ছেদ হিসেবে দেখে না, শব্দহীন মৃত্যুর সিগন্যাল বা সামাজিক রিজেকশন হিসেবে গ্রহণ করে। আপনার ব্রেন পুরোপুরি সারভাইভাল মোডে চলে যায়। বিজ্ঞানীরা দেখেছেন, ব্রেকআপের পর মস্তিষ্কের সেই এরিয়া সক্রিয় হয় যা কারো হাড় ভেঙে গেলে হয়। তাই হিলিং মানে শুধু মুভ অন নয়, হিলিং মানে অ্যামিগডালাকে রিওয়্যার করা।
অ্যাটাচমেন্ট থিওরি: আমরা কেন মায়ায় জড়াই?
একজন মানুষের
ভালোবাসার সার্কিট লেখে তার পরিবার। শৈশবের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আমাদের মধ্যে
বিভিন্ন অ্যাটাচমেন্ট স্টাইল তৈরি হয়:
সিকিওর
অ্যাটাচমেন্ট: যে পরিবার
সন্তানের প্রতি রেসপন্সিভ থাকে।
অ্যাংজিয়াস
অ্যাটাচমেন্ট: যারা
অসঙ্গতিপূর্ণভাবে রেসপন্স পায়। এরা সবসময় ভ্যালিডেশন চায় এবং সাইলেন্সকে
রিজেকশন ভাবে।
অ্যাভয়েডেন্ট
অ্যাটাচমেন্ট: যারা দূরত্ব
বজায় রাখা পরিবারে বড় হয়। এরা ইমোশনালি ফ্রিজ হয় এবং মনে করে কারো ওপর
নির্ভরশীল হওয়াই দুর্বলতা।
বায়োলজিক্যাল
দৃষ্টিকোণ থেকে, আমাদের ভালোবাসার মানুষ আসলে আমাদের সন্তানের মতোই। সন্তান জন্মের
পর মায়ের মস্তিষ্কে যে নিউরোকেমিক্যাল নিঃসরণ হয়, ভালোবাসার মানুষের সাথে অ্যাটাচমেন্ট
তৈরির সময়ও একই কেমিক্যাল নিঃসরণ হয়।
নির্ভরশীলতাই কি সত্যিকারের স্বাধীনতা?
আমাদের সমাজ
আমাদের ইমোশনালি ব্লাইন্ড হতে শেখায়। বোঝানো হয় ডিপেন্ডেন্সি মানেই উইকনেস। তারা
ইনডিপেনডেন্ট হওয়াটাকে প্রায় নৈতিক গুণ বানিয়ে ফেলে। কিন্তু বাস্তবতা হলো, আমরা
অ্যাটাচমেন্ট ছাড়া সারভাইভ করতে পারি না।
জীববিজ্ঞান
বলছে, ভালোবাসা সরাসরি একটি শারীরিক ইস্যু। আপনি যখন কারো সাথে গভীরভাবে যুক্ত হন,
আপনার সঙ্গী আপনার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, আপনার কর্টিসল আর অক্সিটোসিনের
মাত্রা বদলে দেয়। আপনার ব্রেন আপনার পার্টনারকে এক্সটার্নাল নার্ভাস সিস্টেম
রেগুলেটর হিসেবে রিসিভ করে। সবচেয়ে বড় সারভাইভাল অ্যাডভান্টেজ তখনই আসে, যখন
দুজন মানুষ একটি ফিজিওলজিক্যাল ইউনিট হয়ে যায়।
আপনি সবচেয়ে বেশি স্বাধীনভাবে পৃথিবীতে হাঁটতে পারেন তখনই, যখন আপনার ব্রেইন জানে পেছনে এমন কেউ আছে যাকে আপনি বিশ্বাস করতে পারেন। আপনি যখন কারো কাছে সিকিওর ডিপেন্ডেন্সি পান, তখনই আপনি একটি সত্যিকার ইনডিপেন্ডেন্স পান।
তাই সত্যিকারের
স্বাধীনতা ও সুখের পথে হাঁটতে চাইলে, এমন একজন সঠিক মানুষ খুঁজুন যার ওপর আপনি
নির্ভর করতে পারেন।
Comments
Post a Comment