কেন আমরা এখনো একটি ‘সবার দেশ’ গড়তে পারলাম না?
আপনি কখনোই সত্যিকারের নেতা হতে পারবেন না , যতক্ষণ না একটি বিশেষ শ্রেণির মানুষকে পাশে রেখে রাজনীতি করবেন। ধরুন, আপনি নেতা—কিন্তু কেবল ওই বিশেষ শ্রেণির জন্যই! আমাদের কি ছোটবেলা থেকেই নেতৃত্ব শেখানো উচিত ছিল না? তার বদলে আমাদের শেখানো হয়েছে: “ডেমোক্রেসি ভালো না”, “সেক্যুলারিজম ভালো না” —কিন্তু কেন ভালো না , তার ব্যাখ্যা কখনো দেওয়া হয়নি। সবচেয়ে মজার ব্যাপার হলো— যে ‘ইহুদি-খ্রিস্টানদের বানানো মতবাদ’ মুসলিমদের কাছে গ্রহণযোগ্য না, তারাই অসুস্থ হলে বলেন না যে “ইহুদি-খ্রিস্টানদের তৈরি ওষুধ খাব না” । হিপোক্রেসি বলে একটা জিনিস আছে ভাই! যা হোক, তাদের উচিত ছিল ইসলামের সঙ্গে এবং এই দেশের সংস্কৃতির সঙ্গে মিল রেখে একটি ব্যবস্থা তৈরি করা। কিন্তু তারা করতে পারেনি, নাকি সে যোগ্যতাই নেই—সেটা আমার জানা নেই। হাস্যকরভাবে, তারা বলবে— “কুরআনে ইকোনমি আছে” —কিন্তু সেই ইকোনমি কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হয় তার রোডম্যাপ নেই। আর যদি টেনে-হিঁচড়ে মানানোর চেষ্টা করেন, তাহলে আফগানিস্তান তো সামনে আছেই… হাহা! আগে ভাবতাম, “দেশে এত মুসলিম, তবু কেন তারা ক্ষমতায় আসতে পারে না?” এখন প্রতিটা প্রশ্নের উত্তর চোখের সামনে পেয়ে...