Posts

Showing posts from December, 2024

শেখ হাসিনার পতন এবং প্রভাবশালী শ্রেণীর ভূমিকা

Image
মূল আলোচনায় যাওয়ার আগে রাজনীতির ‘Influential Pillar’ বা প্রভাবশালী স্তম্ভ সম্পর্কে ধারণা থাকা জরুরি। সামরিক কর্মকর্তা, বিদেশি মিত্র কিংবা ক্ষমতার দালালদের নিয়েই এই গোষ্ঠী গঠিত। এরা প্রত্যক্ষভাবে একজন নেতার গদি টিকিয়ে রাখতে ভূমিকা রাখে। ইতিহাস সাক্ষী, এই স্তম্ভ নড়বড়ে হলে পতন অনিবার্য। ঠিক যেমনটি আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখলাম। জুলাই-আগস্টের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করুন। ছাত্র-জনতার বাঁধভাঙা জোয়ারে ১৬ বছরের একচ্ছত্র শাসনের ভিত্তি কেঁপে উঠল। গণভবন অভিমুখে জনতার ঢল আর রাজপথ অবরুদ্ধ হওয়ার উপক্রম হলো। পুলিশ যখন এই জনসমুদ্র সামাল দিতে ব্যর্থ, তখন সরকার শেষ ভরসা হিসেবে ‘লাস্ট লাইন অব ডিফেন্স’ বা সেনাবাহিনীকে মোতায়েন করল। কিন্তু নাটকীয়ভাবে সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করল। তারা জনতার দিকে বন্দুক তাক না করে বরং নীরব দর্শক হয়ে রইল। এর রাজনৈতিক বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। বার্তাটি হলো, শেখ হাসিনা তাঁর ক্ষমতার সবচেয়ে শক্তিশালী স্তম্ভ বা ‘Influential Pillar’ হারিয়ে ফেলেছেন। একইসাথে সেনাবাহিনীর এই অবস্থান বুঝিয়ে দিল যে আন্তর্জাতিক পরাশক্তিরাও, বিশেষত আমেরিকা আর এই শাসকের পক্ষে নেই। এর অনিবার্য...